বাংলাদেশ বনাম আফগানিস্তান (ছবি: সংগৃহীত)
খেলা

আফগানিস্তান সিরিজ ঢাকা-চট্টগ্রামে

স্পোর্টস করেসপন্ডেন্ট: তিন ম্যাচ ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। একদিনের সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। এছাড়া টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলায়। ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়। বৃহস্পতিবার বিসিবির দেওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে ২৩ ফেব্রুয়ারি গুরু হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। মাঝে বিরতি থাকবে দুই দিনের। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ।

অপরদিকে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ মার্চ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ মার্চ।

ঢাকায় পা রেখে আফগান ক্রিকেট দল সরাসরি চলে যাবে সিলেটে। সেখানে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে তারা।

আইসিসি ওয়ানডে সুপার লিগে দুই দলই ভালো অবস্থানে রয়েছে। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে বাংলাদেশের মোট পয়েন্ট ৮০। আফগানিস্তানের ৬ ম্যাচে ৬টি জয় নিয়ে পয়েন্ট ৬০। পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে আর আফগানিস্তান পাঁচে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আটের মধ্যে থাকতে হবে। দুই দলেরই এখন সেদিকে লক্ষ্য। তাই আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা