ছবি: সংগৃহীত
খেলা

করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক

মানিকগঞ্জ প্রতিনিধি: এবার করোনায় আক্রান্ত হয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এ এম নাইমুর রহমান দুর্জয়।

দুর্জয় নিজেই মঙ্গলবার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্জয় জানান, কয়েকদিন ধরে তিনি জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথায় ভুগছিলেন। শুক্রবার (১৪ জানুয়ারি) তিনি করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমামে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন।

তার শারীরিক অবস্থা ভালো। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তিনি।

অন্যদিকে, দুর্জয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে নানা ধরনের পোস্ট দিচ্ছেন।

জানা গেছে, রোগমুক্তি কামনায় তার নির্বাচনী এলাকার অনেক স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা