খেলা

আশরাফুল দেশদ্রোহী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ‘দেশদ্রোহী’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মোহাম্মদ আশরাফুল আর বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মাঝে পাল্টাপাল্টি ও আক্রমনাত্মক বক্তব্যে সরগরম হয়ে উঠেছে বিসিবি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের নির্বাচকমণ্ডলীকে উদ্দেশ করে আশরাফুল বলেন, 'একই ব্যক্তি একটি কাজ ১১ বছর ধরে করতে থাকলে আপনি একটা জায়গায় আটকে থাকবেন। নির্বাচক প্যানেল এমন হওয়া উচিত, যাঁরাই হবেন তাঁরা তিন-চার বছরের জন্য দায়িত্ব পাবেন, একটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ পর্যন্ত। এভাবে হলে আপনি ভিন্ন কিছু পাবেন, ভিন্ন কিছু ভাবনায় আসবে।'

পরে ওই চ্যানেলেই গিয়ে মিনহাজুল আবেদনি আশরাফুলকে উদ্দেশ্য করে বলেন, 'অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক কত বছর ধরে কাজ করেছেন, সে ধারণা আশরাফুলের নেই। অস্ট্রেলিয়া কি ক্রিকেটে পিছিয়ে গেছে? আমাদের সকলের জানা উচিত, প্রায় ৯ থেকে ১২ বছর ধরে কাজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। সেখানে ও বলছে বিশ্বকাপ থেকে বিশ্বকাপ! কোন বিশ্বকাপ? বাংলাদেশ কি শুধু ওয়ানডে বিশ্বকাপ খেলবে, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, শুধু টেস্ট ক্রিকেট খেলবে? তাহলে কি ওয়ানডের জন্য একটা, টেস্টের জন্য একটা, টি-টোয়েন্টির জন্য একটা নির্বাচক কমিটি লাগবে? যে সমস্ত ক্রিকেটার দেশদ্রোহী হয়ে, ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হয়, তাদের থেকে তো ভালো কোনো পরামর্শ আশা করা যায় না।'

নান্নুর এই বক্তব্যে তোলপাড় শুরু হয়। আশরাফুলও কষ্ট পেয়েছেন বলে ফেসবুক লাইভে জানান। আজ সোমবার এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, 'আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। কাউকেই এভাবে আক্রমণ করা ঠিক নয়। আপনি একটা পদে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে, আমি এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেছি।'

ফেসবুক লাইভে আশরাফুলের অভিযোগ ছিল, তিনি নান্নুর বিরাগভাজন হওয়ার কারণেই এবারের বিসিএলে দল পাননি। মিনহাজুল-আশরাফুলের এমন মুখোমুখি অবস্থানে বিব্রত বিসিবি। পরিস্থিতি এমন হলে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে কি না—এমন প্রশ্ন জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় না এমন কিছু হবে। আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কেউ এর শিকার হবে। যারা আসবে পারফরম্যান্সের জোরেই দলে আসবে।'

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা