খেলা

নিউজিল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম দিন আঁটসাঁট বোলিংয়ের পর দ্বিতীয় দিন বোলিং-ব্যাটিং দুই বিভাগেই আলো ছড়িয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৫ রান। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রান করে। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৫৩ রানে। ৭০ রানে অপরাজিত আছেন জয়। তার সঙ্গে ৮ রানে অপরাজিত মুমিনুল হক।

রোববার (২ জানুয়ারি) মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশি ব্যাটাররা রীতিমত ঘাম ঝরিয়ে ছেড়েছেন নিউজিল্যান্ডের বোলারদের। হ্যাঁ, সেটা আবার তাদেরই মাটিতে। বে ওভালে রীতিমত স্বপ্নময় একটি দিন কেটেছে বাংলাদেশের।

ওপেনার সাদমান ইসলামের (২২) পর নাজমুল হাসান শান্ত ৬৪ করে দিনের শেষ সময়ে ফিরলেও ৭০ রানে অপরাজিত আছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। সঙ্গে ৮ রান নিয়ে ব্যাটিংয়ে অধিনায়ক মুমিনুল হক।

আপাতত বাংলাদেশ ভালো অবস্থানে আছে- এ কারণে খুশি সবাই। ১০৯ বল খেলে ৬৪ রান করে আউট হয়ে যাওয়া নাজমুল হাসান শান্তও খুশি। দ্বিতীয় দিন শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই প্রকাশ ঘটেছে তার খুশির বিষয়টি।

এর আগে শনিবার (১ জানুয়ারি) প্রথম দিনে শরিফুলের গতির শিকার হন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। সাবেক অধিনায়ক রস টেলরকেও আউট করেন এই তরুণ পেসার। রোববার দ্বিতীয় দিনে শরিফুলের শিকার হন কিউই ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র।

এদিকে, শরিফুল ও জয়ের প্রশংসা করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যুব বিশ্বকাপ জেতা সদস্য মাহমুদুল হাসান জয় ও শরিফুল ইসলামকে বাংলাদেশের হয়ে অবদান রাখতে দেখা দারুণ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্যারিবিয়ান এই কিংবদন্তি আরও লেখেন- ম্যাচের ফলাফল এখনো বোঝা যাচ্ছে না, তবে বাংলাদেশ টেস্টে দারুণ দুটি দিন পার করল। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিনে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা