খেলা

নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা কিউইরা প্রথম ইনিংসে ১০৮.১ ওভারে অলআউট হয়ে গেছে ৩২৮ রানে।অর্থাৎ, মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ৭০ রান যোগ করেছে কিউইরা। আর বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছে মিরাজ।

কাইল জেমিসনকে ফিরিয়ে মিরাজের উইকেট উদযাপন শুরু। তার ঘূর্ণিতে লং অনে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন কিউই পেসার। প্যাভিলিয়নে ফেরার আগে ২০ বলে করন ৬ রান। টিম সাউদিকেও বেশিক্ষণ টিকতে দেননি। মুমিনুলের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। যাওয়ার আগে সাউদি ১৬ বলে করেন ৬ রান। মিরাজের উইকেট উৎসব এখানেই থামেনি। নিল ওয়াগনারকে তো রানের খাতাই খুলতে দেননি তিনি। লিটন দাসের গ্লাভসবন্দি করে ওয়াগনারকে ফেরান বাংলাদেশি স্পিনার।

একপ্রান্তে উইকেট ঝরতে থাকলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন হেনরি নিকোলস। ৩২ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার হাফসেঞ্চুরিও তুলে নেন। দ্বিতীয় দিনে কিউইদের রান বাড়িয়ে নেওয়ার পথে তিনিই রেখেছেন বড় ভূমিকা। অবশেষে তার প্রতিরোধ ভাঙতে পারেন পার্টটাইমার মুমিনুল। তাকে ছেঁটে কিউইদের অলআউট করেন বাংলাদেশ অধিনায়ক। মুমিনুলের বলে সাদমানের হাতে ধরা পড়লে শেষ হয় নিকোলসের চমৎকার ইনিংস। ১২৭ বলে ১২ বাউন্ডারিতে ৭৫ রান করেন তিনি।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে প্রথম সাফল্য এসেছিল শরিফুলের হাত ধরে। প্রথম দিনেও প্রথম উইকেট এসেছিল এই শরিফুলের সৌজন্যে। দ্বিতীয় দিনের সকালেও আনন্দ উদযাপন হলো তার কারণেই। রাচিন রবীন্দ্রকে আউট করে ভালো শুরু এনে দেন দলকে।

প্র্রথম দিনের শেষ বিকেল রাঙিয়ে নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিনের শুরুতেও ধরা দেয় সাফল্য। শরিফুলের বলে আউট হয়ে যান রবীন্দ্র। সাদমানের হাতে ধরা পড়ার আগে এই অলরাউন্ডার ১৮ বলে করেন ৪ রান।

এর আগে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫৮ রান। প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন ডেভন কনওয়ে। তিনি খেলেন ১২২ রানের ইনিংস। হাফসেঞ্চুরি করেছিলেন উইল ইয়ং (৫২)।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শরিফুল। বাঁহাতি পেসার ২৬ ওভারে ৬৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। মিরাজও পেয়েছেন ৩ উইকেট, ৩২ ওভারে তার খরচ ৮৬ রান। অন্যদিকে পার্টটাইম বোলার মুমিনুলও সাফল্যের সাগরে ভেসেছেন। ৪.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনি নিয়েছেন কনওয়ে ও নিকোলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি। এবাদত হোসেন পেয়েছেন ১ উইকেট।

জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৫৮ ওভার শেষে ২ উইকেটে ১৪৭ রান। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ২২ রান করে। তরুণ ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় খেলছেন ৫৬ রান নিয়ে। তিন নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত ৬৪ রান করে আউট হয়।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা