খেলা

কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সিরিজ শেষ করে আজ শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরে নিউজিল্যান্ড পৌঁছেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডে পা রেখে মুমিনুলরা গেছেন ক্রাইস্টচার্চে। সেখানেই আগামী সাত দিন কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ড পৌঁছার পর কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শিথিলতা এনেছে কিউই ক্রিকেট বোর্ড। এর আগের নিউজিল্যান্ড সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এবার থাকতে হবে সাত দিন। যার তিন দিন পুরোপুরি ঘরবন্দি।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই তারা কোয়ারেন্টিনে আছেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলার পরই নিউজিল‍্যান্ডের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সফরে কোয়ারেন্টিনে শেষ হলে দুটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। দুটো অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে।

বাংলাদেশের টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা