খেলা

অ্যাশেজ টেস্টে ওজিদের আধিপত্য 

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজের প্রথম টেস্টে আধিপত্য ধরে রেখেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম দিনে ইংল্যান্ডের ১৪৭ রানের পর দ্বিতীয় দিন শেষে বড় লিড নিয়েছে ওজিরা। প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৪৩ রানে। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১৯৬ রানে।

এদিকে অ্যাশেজের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন বামহাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড। দ্রুততম সেঞ্চুরি তুলতে ৮৫ বল খেলেছেন হেড। ১১২ রানের অপরাজিত থাকা ইনিংসে ১২টি চারের সঙ্গে মেরেছেন দুটি ছয়!

১০ রানে মার্কাস হ্যারিসের উইকেট পড়ার পর দিনের প্রথম প্রতিরোধ আসে মার্নাস লাবুশেন ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে। ১৫৬ রানের এই জুটি ভাঙে জ্যাক লিচের কল্যাণে। লাবুশেন ৭৪ রানে ফিরেছেন। স্টিভেন স্মিথ ১২ রানের বেশি করতে পারেননি।

ডেভিড ওয়ার্নার (৯৪) সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে ফিরলেও তাতে ছিল ভাগ্যের ছোঁয়া।। একবার স্টোকসের নো বলে বোল্ড হয়েছেন, আরেকবার তার ক্যাচ ফেলেছেন রোরি বার্নস! তার পরেও সেঞ্চুরি পাননি এই ওপেনার।

ওয়ার্নারের পরের বলে ক্যামেরন গ্রিনও বিদায় নিলে তখন ভীষণ চাপে ছিল অস্ট্রেলিয়া। লিডও তখন ছিল মাত্র ৪৮। সেখান থেকে লিড বাড়তে থেকে হেডের একার লড়াইয়ে। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১১২ রানে। তার সঙ্গে ক্রিজে আছেন মিচেল স্টার্ক (১০)।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৪৮ রানে তিন উইকেট নিয়েছেন পেসার ওলি রবিনসন। একটি করে উিইকেট নেন ক্রিস ওকস, জ্যাক লিচ, জো রুট ও মার্ক উড।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা