খেলা

চালকের আসনে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারত্নে সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে ১১৩ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেট তুলে নেয় লংকান তিন স্পিনার। এতে ৪ উইকেট হাতে নিয়ে এখনও ২৭৩ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। গল-এ প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান করেছিলো শ্রীলংকা। প্রথম দিন শেষে ১৩২ রানে অপরাজিত ছিলেন করুনারত্নে।

আজ দ্বিতীয় দিন শ্রীলংকার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। লংকার বাকী ৭ উইকেটে ১১৯ রান যোগ করতে পারে । ১৪৭ রানে আউট হন করুনারত্নে। ৩০০ বল খেলে ১৫টি চার মারেন তিনি।

৫৬ রান নিয়ে শুরু করে ৬১ রানে আউট হন ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া পরের দিকে বলার মত ৪৫ রান করেন দিনেশ চান্ডিমাল। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ ৮৩ রানে ৫ উইকেট নেন। ৪২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ উইকেট পেলেন চেজ। জোমেল ওয়ারিকান ৩টি ও শ্যানন গাব্রিয়েল ২টি উইকেট নেন।

শ্রীলংকার ইনিংস শেষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিলো ওয়েস্ট ইন্ডিজের। ২০ ওভারে ৪৬ রান তোলেন ক্যারিবীয় দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জার্মেই ব্ল্যাকউড। ব্যক্তিগত ২০ রান করে ব্ল্যাকউড আউট হলে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি লংকার তিন স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া-প্রবীন জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিস। মেন্ডিস ৩টি, জয়াবিক্রমা ২টি ও এম্বুলদেনিয়া ১টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ব্র্যাথওয়েট। কাইল মায়ার্স ২২ রানে অপরাজিত আছেন। এদিকে, প্রথম দিন ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাত পাওয়া ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত খেলোয়াড় জেরেমি সোলোজানোর জায়গা কনকাশন সাব হিসেবে শাই হোপকে একাদশে নিয়েছে ক্যারিবীয়রা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা