ছবি: সংগৃহীত
খেলা

হোয়াইটওয়াশের লজ্জায় পুড়লো মিরপুর

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নেমেছিলো বাংলাদেশ। টাইগার একাদশে তিন পরিবর্তন আর পাকিস্তান একাদশে ছিলো চারটি পরিবর্তন।

সোমবার (২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটের জয় পায় পাাকিস্তান।

পাকিস্তানের ধারাবাহিক জয়ের মত ব্যাটও চলছিলো মন্থর গতিতে। তবে শেষ ওভারে জিততে হলে পাকিস্তানের লাগতো ৮ রান। মাহমুদউল্লাহ দ্বিতীয় বলেই তুলে নেন ৬ রান করা সরফরাজকে। তৃতীয় বলে আবারও মাহমুদউল্লাহ রিয়াদের আঘাত। স্ট্রাইকে থাকা হায়দার আলীকে (৪৫) ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও চতুর্থ বলে ছয় হাঁকান ইফতিখার আহমেদ, পরের বলে আবারও বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ দেন ইয়াসিরের হাতে। শেষ বলে ২ রান নিতে গিয়ে চার হাঁকিয়ে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ নেওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর-বাংলাদেশ:
২০ ওভারে ১২৪/৭ রান (মোহাম্মদ নাঈম শেখ ৪৭, শামিম হোসেন ২২, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩; মোহাম্মদ ওয়াসিম ২/১৫, ওসমান কাদির ২/৩৫)।

পাকিস্তান:
২০ ওভারে ১২৭/৫ রান (হায়দার আলী ৪৫, মোহাম্মদ রিজওয়ান ৪০, বাবর আজম ১৯)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলো পাকিস্তান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা