খেলা

বিশ্বকাপ থেকে ভারতের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ‘দুধের শিশু’ খ্যাত আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ-১ থেকে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠল নিউজিল্যান্ড। এর ফলে বিশ্বকাপ থেকে ভারতেরও বিদায়ঘণ্টা বেজে গেছে।

রোববার (৭ নভেম্বর) আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এর ফলে বিশ্বকাপ থেকে ভারতের সাথে সাথে ‘দুধের শিশু’ খ্যাত আফগানিস্তানেরও বিদায়ঘণ্টা বেজে গেছে।

টসে জিতে প্রথমে ব্যাটিংই বেছে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু তিন কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি আর অ্যাডাম মিলনের সামনে দাঁড়াতেই পারেননি দুই আফগান ওপেনার। মোহাম্মদ শেহজাদ আর হজরতউল্লাহ জাজাই নিজেদের জুটি স্থায়ী করতে পেরেছেন মাত্র ৮ রান। শেহজাদ ফিরেছেন মিলনের বলে। তবে জাজাইকে ফেরান বোল্ট আর তিনে নামা রহমানউল্লাহ গুরবাজকে সাউদি।

৫ ওভারের মধ্যেই ১৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। পরে ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় তাঁর ব্যাট থেকে এল ৭৩ রান। মারমুখী মেজাজে ব্যাটিং করতে করতেই তিনি ফিরলেন বোল্টের বলে তুলে মারতে গিয়ে। জিমি নিশাম কোথা থেকে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ে নিলেন অসাধারণ এক ক্যাচ। লড়াইটা একাই জারি রেখেছিলেন জাদরান।

তাকে এক পাশে সরিয়ে রাখলে আফগানিস্তান ব্যাটিংয়ে বলার মতো স্কোর গুলবাদিন নাইব আর মোহাম্মদ নবীর। তা–ও সেই দুটি ইনিংসকে ঠিক টি-টোয়েন্টি মেজাজের বলা চলে না। গুলবাদিন ১৮ বলে করেছেন ১৫, নবী ২০ বলে ১৪। এরপর করিম জানাত, রশিদ খানরা বলার মতো কিছু করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানরা ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে।

জবাবে রয়েসয়ে খেলে মাত্র দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল। ১২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তিন ওভারেই ২৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। চতুর্থ ওভারের প্রথম বলে ড্যারেল মিচেলকে সাজঘরে পাঠিয়ে দেন মুজিব উর রহমান। আউট হওয়ার আগে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেন মিচেল।

অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। তবে তাকে বেশি দূর যেতে দেননি রশিদ খান। ইনিংসের নবম ওভারে রশিদের গুগলিতে বোল্ড হয়ে যান ২৮ রান করা গাপটিল। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন রশিদ।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১২৪/৮ (নজিবুল্লাহ জাদরান ৭৩, গুলবাদিন নাইব ১৫, মোহাম্মদ নবী ১৪; ট্রেন্ট বোল্ট ৩/১৭)।

নিউজিল্যান্ড: ১৮.১ ওভারে ১২৫/২ রান (কেন উইলিয়ামসন ৪০*, ডেভন কনওয়ে ৩৬*, মার্টিন গাপটিল ২৮, ড্যারেল মিচেল ১৭)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা