খেলা

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিদায় ঘণ্টা

ক্রীড়া প্রতিবেদক: জিতেও বাড়ি ফিরে যেতে হচ্ছে শ্রীলঙ্কাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পাহাড়সম টার্গেট সামনে নিয়েই মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়নদের।

শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, জয় পেয়েও বাড়ির ফ্লাইট ধরতে হচ্ছে শ্রীলঙ্কাকে। কারণ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে তারা। জিতেছে কেবল দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে সেমিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শুরুতে ব্যাট করে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জয়ের জন্য ১৯০ রানের জায়গায় ১৬৯ রান পর্যন্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০ রানেই পরাজয়।

এর আগে, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার দু’জন ব্যাটার অর্ধশতক হাঁকান। ওপেনার পাথুম নিশাঙ্কা ৪১ বলে ৫১ ও চারিথ আসালাঙ্কা সমান বলে ৬৮ রান করেন। আসালাঙ্কার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়ের মার। বাকিদের মধ্যে কুশাল পেরেরা ২৯ ও দাসুন শানাকা ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট নেন আন্দ্রে রাসেল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা