খেলা

চোটেও ঝরে পড়েনি মেসির ভাগ্য

ক্রীড়া ডেস্ক: পায়ের পেশির চোটের কারণে বুধবার (৩ নভেম্বর) রাতে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ছিলো না লিওনেল মেসি। ম্যাচটি চলাকালে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি জাতীয় দল ঘোষণা করেছেন। ইনজুরিতে ভুগলেও আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়া থেকে ছিটকে পড়েনি মেসি।

ক্লাব ফুটবলের ব্যস্ততার ফাঁকে আগামী সপ্তাহে বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতি। এই বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর উরুগুয়ে ও ১৭ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে মেসিরা। এই দুই ম্যাচের জন্য ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। যেখানে আগের স্কোয়াড থেকে একাধিক পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ।

২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার লড়াইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান কোপাজয়ীরা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

আর্জেন্টিনা দল-

গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেস (অ্যাস্টন ভিলা), জুয়ান মুসো (আটালান্টা)

ডিফেন্ডার : গনসালো মনতিয়েল (সেভিয়া), নাউয়েল মোলিনা (উদিনেজে), লুকাস মার্টিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), জার্মান পেজেলা (রিয়েল বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আয়াক্স), গ্যাস্টন আভিলা (রোজারিও সেন্ত্রাল)

মিডফিল্ডার : মার্কোস আকুনা (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়েল বেটিস), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আনহেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিশ্চিয়ান মেডিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সোলে (জুভেন্টাস)

ফরোয়ার্ড : লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ফেদেরিকো গোমেজ (রিভার প্লেট)।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা