খেলা

হাজার গোলের রেকর্ড রিয়ালের হাতে

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদ দলটি চ্যাম্পিয়নস লিগে মাইল ফলক ইতিহাসের জন্ম দিয়েছে। ইতোপূর্বে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। বুধবার রাতে ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শাখতার দনেৎস্কের মুখোমুখি হয়েছিলো লস ব্ল্যাঙ্কোসরা।

যেখানে আরও একটি রেকর্ডের জন্ম দিয়েছে রিয়াল। টুর্নামেন্টের ইতিহাসে এমন নজির প্রথমবার। প্রথম দল হিসাবে ১০০০ গোলের রেকর্ড স্পর্শ করলো রিয়াল। ইতিহাস গড়ার দিনে করিম বেনজেমার জোড়া গোলে শাখতারকে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৪তম মিনিটে বেনজেমার করা গোলে ইতিহাস গড়ে রিয়াল। শেষ পর্যন্ত বেনজেমার জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা।

শাখতারের বিপক্ষে আগের লেগে ৫-০ গোলের ব্যবধানে জিতেছিলো রিয়াল। এ ম্যাচেও পরিষ্কার ফেভারিট ছিলো তারা। যার ছাপ দেখা গেলো ম্যাচের ১৪তম মিনিটেই। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজেমা। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় শাখতার। ম্যাচের ৩৯ মিনিটে শাখতারের ফার্নান্দো একটি গোল শোধ দেন।

১-১ গোলের সমতা নিয়ে বিরতির পর আবার খেলা শুরু করে উভয় দল। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে বেনজেমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে রিয়াল আবার লিড নেয়। এবার অবশ্য এই গোলটি আর শোধ দিতে পারেনি শাখতার। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ের ফলে ডি গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। নিজেদের ৪ ম্যাচের ৩ জয়ে ৯ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ২টি জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এফসি শেরিফ, ৪ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান তিনে আর ১ পয়েন্ট পাওয়া শাখতার দনেৎস্ক আছে গ্রুপের একদম তলানিতে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা