ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ
খেলা

আইপিএল খেলেই বিপদে ভারত

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের দেখানো পথেই যেন হাটছে ভারত। এরই মধ্যে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ, একই পথে শ্রীলঙ্কাও। দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের দাদাদের দল ভারতও পর পর দুই ম্যাচে নাস্তানাবুদ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই চরম ব্যর্থ তারা।

প্রথম ম্যাচে পাকিস্তানের বোলার-ব্যাটারদের কাছে হারে বিরাটদের দল। পরের ম্যাচে ১১০ রানেই থমকে যায় ভারতের ক্রীড়ারথ। ফলে দুই ম্যাচে ১০ ও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে বিরাট কোহলির দল।

এই তো কদিন আগেই একই মাঠে আইপিএল খেলেছে চলতি বিশ্বকাপে অংশ নেয়া ভারতের ক্রিকেটাররা। সমালোচকদের প্রশ্নের জেরে নিজেদের ব্যর্থতার দায় আইপিএলের কাঁধেই একরকম যেন চাপাতে চাইলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে কোহলির বদলে বুমরা হাজির হন।

জসপ্রীত বুমরাহ বললেন, অনেক সময় বিরতির প্রয়োজন হয়। দীর্ঘ ৬ মাস খেলার মাঝে রয়েছি। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানো প্রয়োজন।

ভারতের এই বোলার বলেছেন, সবাই নিরাপদ স্কোর চেয়েছিলো। যেহেতু শিশিরের কারণে এই পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ, তাই ১০-২০ রান বেশি করার চেষ্টা ছিলো। বোলারদের সাহায্য করার জন্যই ব্যাটাররা তা করতে চেয়েছিলো। কিন্তু মারতে গিয়ে পর পর উইকেট হারাতে হয়েছে।

এর পর টসভাগ্যকেও দায়ী করে বুমরা বলেন, আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হয়ে গিয়েছিলো। আজ বল করার সময় আমাদের লেংথ বলগুলো সেভাবে কাজে লাগেনি। কিন্তু ওরা বল করার সময় সেই বল ঠিকমতো ব্যাটে আসছিলো না। সে কারণেই আমরা আগে ব্যাট করতে নেমে বেশি রান করার চেষ্টায় আক্রমণাত্মক ব্যাট করছিলাম। আর একের পর এক উইকেট দিয়ে এসেছি। টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিলো।

ক্লান্তি চলে এসেছে এমন মন্তব্য করে বুমরা বলেন, খেলোয়াড়দের বিশ্রামের দরকার হয়। (আইপিএল ও অন্যান্য সূচির কারণে) টানা ছয় মাস খেলতে থাকা সহজ কথা নয়। পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজন হয়। সেটি মনের মধ্যে চলতে থাকে। যদিও মাঠে নামলে সেটি ভাবা উচিত নয়, চলেও না। বিসিসিআই চেষ্টা করেছে আমাদের সাহায্য করতে। কিন্তু সূচি কী হবে সেটি আমাদের হাতে থাকে না। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকলে মানসিক ক্লান্তি আসবেই। কিছু করার নেই আমাদের।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা