ছবি: সংগৃহীত
খেলা

ফের লজ্জাকর হার ভারতের

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও লজ্জাকর হার দেখলো ভারত। রোববার (৩১ অক্টোবর) টিম ইন্ডিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচটি হেরেছে ৮ উইকেটে। ফলে বিরাট কোহলিদের জন্য সেমিফাইনালে যাওয়া কঠিন হয়ে গেল।

গ্রুপ-২এ ৩ খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান। আফগানিস্তান সমান সংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচ শেষে নিউজিল্যান্ড ও নামিবিয়ার পয়েন্ট সমান ২। আর ২ ম্যাচ শেষে ভারত ও স্কটল্যান্ডের পয়েন্ট শুন্য। সেমিতে খেলতে হলে শেষ তিন ম্যাচে তো জিততেই হবে ভারতকে, সেই সাথে আফগানিস্তান-নিউজিল্যান্ডের হারের কামনাও করতে হবে।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ভারত পায় ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান। নিউজিল্যান্ডের বোল্ট ৩টি, সোধি ২টি, সাউদি-মিলনে ১টি করে উইকেট নেন। জয়ের জন্য ১১১ রানের টার্গেট ৩৩ বল বাকী রেখেই স্পর্শ করে নিউজিল্যান্ড। দলীয় ২৪ রানে ওপেনার মার্টিন গাপটিল ফিরলেও দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৭২ রান যোগ করে নিউজিল্যান্ডের জয়ের পথ সহজ করে দেন আরেক ওপেনার ড্যারিল মিচেল ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

মাত্র ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হন মিচেল। ৩৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৯ রান করা মিচেল শিকার হন ভারতের পেসার জসপ্রিত বুমরাহর। ২০ রান করা গাপটিলকেও আউট করেন বুমরাহ।

দলীয় ৯৬ রানে মিচেলের আউটের পর ডেভন কনওয়েকে নিয়ে লক্ষ্যে পৌঁছান উইলিয়ামসন। ৩১ বলে ৩৩ রানরানে উইলিয়ামসন এবং ২ রানে অপরাজিত থাকেন কনওয়ে। ভারতের বুমরাহ ১৯ রানে ২ উইকেট নেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সোধি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা