খেলা

পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট ভারতের

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট দিয়েছে ভারত। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে দলটি। ভারতের পক্ষে বিরাট কোহলি ৫৭, হার্দিক পান্ডিয়া ১১, রবীন্দ্র জাদেজা ১৩, সূর্যকুমার যাদব ১১, ঋষভ পান্ত ৩৯ রান করেন।

পাকিস্তানের পক্ষে ​শাহীন আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট, হাসান আলী ২, শাদাব খান ও হারিস রউফ একটি করে উইকেট নেন।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আমেজ। নতুন উন্মাদন। চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় শুরু হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিলো দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট থাকলেই কেবল কালেভদ্রে মুখোমুখি হয় দুই দল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার মুখোমুখি ভারত-পাকিস্তান।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা