খেলা

শেখ রাসেল ক্লাব কাপ পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শেখ রাসেল ক্লাব কাপ জুনিয়র বক্সিংয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর মডার্ন বক্সিং ক্লাব।

রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাজশাহী ৪টি স্বর্ন পদক জিতে সেরা হয়। ২টি স্বর্ন জিতে রানার আপ হয়েছে যশোরের মোমিননগর প্রীতি পরিষদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের স্মরণে শেখ রাসেল ক্লাব কাপ জুনিয়র বক্সিং প্রতিযোগিতা আয়োজন করায় বাংলাদেশ বক্সিং ফেডারেশনকে ধন্যবাদ জানান।

এ জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান বক্সার বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এ সকল তরুণ উদীয়মান খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষন প্রদানে জোর দিতে হবে তাহলে এরা বিশ্ব দরবারে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক উল্লেখ করে বলেন, ক্রীড়াঙ্গনের সকল অর্জনই ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্ভবপর হয়েছে। তিনি সবসময় স্পোর্টস এর পাশে আছেন। খেলাধুলার উন্নয়নে যখনই যা চেয়েছি, আমরা সেটাই পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


অনুষ্ঠানে আনসারের মহাপরিচালক ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার, ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ৩৫টি ক্লাবের ১২০জন বক্সার ৬টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা