ছবি: সংগৃহীত
খেলা

ইয়েমেনে ১০ হাজার শিশু হতাহত

সাননিউজ ডেস্ক: ২০১৫ সাল থেকে ইয়েমেনে শুরু হওয়া যুদ্ধে ১০ হাজার শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা-ইউনিসেফ। সংস্থাটি এ ঘটনাকে লজ্জাজনক মাইলফলক অ্যাখা দিয়েছে।

ইউনিসেফের মুখপাত্র জেসম এলডার মঙ্গলবার (১৯ অক্টোবর) জেনেভায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ইয়েমেন যুদ্ধের বিষয়ে এক লজ্জাজনক মাইফলকে পৌঁছেছে। দীর্ঘ এই যুদ্ধে ১০ হাজার শিশু নিহত বা চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। দেশটিতে প্রতিদিন চার শিশু নিহত হয়েছে। অনেক শিশুর নিহত বা আহতের সংবাদ প্রকাশ হয়নি।

জেমস এলডার যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের শিশুদের জীবন রক্ষার কাজ চালিয়ে যাওয়ার জন্য ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

সাননিজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা