ভারতের তারকা ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিং
খেলা

যুবরাজ সিং গ্রেফতার

স্পোর্টস ডেস্ক: এক বছর আগে করা বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে ভারতের তারকা ক্রিকেট খেলোয়াড় যুবরাজ সিংকে গ্রেফতার করা হয়েছে। পরে অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুবরাজকে গ্রেফতার করে হরিয়ানা প্রদেশের হিসার জেতার হানসি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সুপার নীতিকা গেহলট এ তথ্য নিশ্চিত করেন।

নীতিকা গেহলট বলেন, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের নির্দেশে তদন্তকারী অফিসার ডেপুটি পুলিশ সুপারের বিনোদ শংকরের কাছে আসেন যুবরাজ। তদন্তে যোগ দেন। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি জামিন নেন।

সূত্র জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগযোগমাধ্যমে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন ভারতের জাতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেটিকে ওপেনার রোহিত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে মজার ছলে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। যুবরাজের এমন মন্তব্য সেই সময় ভালোভাবে নেয়নি ভারতীয়দের অনেকেই। তাকে গ্রেফতারের দাবি ওঠে নেটমাধ্যমে।

এমন পরিস্থিতিতে যুজবেন্দ্র ও ভারতীয়দের কাছে করজোড়ে ক্ষমা চান যুবরাজ। তিনি দাবি করেন, তার বক্তব্যের ভুল অর্থ প্রচার করা হয়েছে।

টুইটে এ অলরাউন্ডার লিখেছিলেন, আমি কখনও কোনো জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভিপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালোবাসি আর ভারতবাসী সবসময় আমার অন্তরে থাকে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা