ছবি: সংগৃহীত
খেলা

ক্রিকেটার মোশাররফ রুবেল আইসিইউতে

স্পোর্টস ডেস্ক: প্রায় ৩ বছর ধরে জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ রুবেল ব্রেইন টিউমারে ভুগছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিউইতে ভর্তি নেওয়া হয়েছে। তার স্ত্রী চৈতি ফারহানা রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টায় ওকে (মোশাররফ রুবেল) আইসিইউতে ভর্তি করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

কিছুদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি শেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই ক্রিকেটার নিজেই তার অসুস্থতার বিষয়টি জানান। জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনারের শরীর হঠাৎ আরও খারাপ হয়ে গেছে।

মোশাররফ রুবেলের বয়স ৩৯ চলছে। জাতীয় দলে সাবেক হলেও ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল তার। কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে।

এই বাঁহাতি অলরাউন্ডার দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসিসে ভুগছিলেন তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা