খেলা

আফগানের পরামর্শক হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

ক্রীড়া প্রতিবেদক: আগস্টে আফগানিস্তানে বিদ্রোহীদের শাসন দ্বিতীয় মেয়াদে শুরুর কিছুদিন আগে দেশটির জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট।

অস্ট্রেলিয়ার সাবেক পেসারের পথ ধরে চলে আসেন ল্যান্স ক্লুজনারও। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অলরাউন্ডারকে গত মাসে প্রধান কোচ করে আনে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এবার বিদ্রোহীদের শাসনের অধীনে আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে যোগ দিলেন আরেক বিদেশি-অ্যান্ডি ফ্লাওয়ার।

জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে এসিবি। কাল এক বিবৃতিতে এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি বলেন, ‘অ্যান্ডি এসিবিতে যোগ দেওয়ায় আমরা আনন্দিত। ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অ্যান্ডি আমাদের বেশ কজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছে। তার সুবিশাল অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের কাজে লাগবে।’

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর হাত ধরে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। কোচিং ক্যারিয়ার শুরুর আগে জিম্বাবুয়ের হয়ে ৬৩ টেস্ট ও ২১৩ ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার।

আইপিএল, সিপিএল, পিএসএল ও দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের দায়িত্বে ছিলেন ৫৩ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বুধবার কাবুল ছেড়েছে আফগানিস্তান ক্রিকেট দল। কাতারে পৌঁছে দলের প্রস্তুতি নিয়ে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কাতারে অনুশীলন শুরু করেছে দল। আরব আমিরাতের ভিসা পাওয়ার অপেক্ষায় আছে সবাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও সবাই প্রস্তুত।’

১৭ অক্টোবর থেকে আরব আমিরাত ও ওমানে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আফগানিস্তান সরাসরি খেলবে মূল পর্ব সুপার টুয়েলভে।

২৫ অক্টোবর আফগানিস্তানের প্রথম ম্যাচ গ্রুপ পর্ব থেকে উঠে আসা কোনো দলের বিপক্ষে। আফগানিস্তান দলের সঙ্গে এরই মধ্যে জৈব সুরক্ষাবলয়ে যোগ দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা