খেলা

সাফের জন্য চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক: সাফ ফুটবলের জন্য জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। ২৩ দলের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার আতিকুজ্জামান, মেহেদী হাসান ও মানিক মোল্ল্যা। আর ফিফার ক্লিয়ারেন্স হাতে না পেয়ে এলিটা কিংসলেকে বাদ দেয়া হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতির মাধ্যমে এ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সকাল থেকেই দল ঘোষণা নিয়ে চাঞ্চল্য ছিলো ফুটবল পাড়ায়। দুপুরে ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি।

শেষ পর্যন্ত এলিটাকে ছাড়াই মঙ্গলবার মালদ্বীপে যাচ্ছে জাতীয় ফুটবল দল।

এবার সাফে ভালো খেলার প্রত্যাশা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজনের। তিনি বলেন, ‘ফুটবল একটা জটিল খেলা। আমরা ছয় দিনের অনুশীলনে নতুন কিছু চেষ্টা করছি। আমরা বাংলাদেশ ফুটবলের উন্নতি চাই। ফুটবলাররা নতুন স্টাইলে খেলবে। আশা করছি সাফের দলগুলোকে হারাতে সক্ষম হব।’

দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠেও একই সুর, ‘গত কয়েক দিন ধরে কঠোর পরিশ্রম করছি। আমরা সবাই সাফে ভালো করতে চাই। আমরা আত্মবিশ্বাসী। আমরা চাই ফাইনালে খেলতে। তবে ধাপে ধাপে এগিয়ে যেতে চাই।’

সাফের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল:

গোলকিপার: আশরাফুল রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা