খেলা

নেপাল ছেড়ে ভারতে হোয়াটমোর

ক্রীড়া ডেস্ক: কিছুদিন আগেই নেপাল জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া ডেভ হোয়াটমোর আবার ফিরছেন ভারতীয় ক্রিকেটে। আসছে ঘরোয়া মৌসুমের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাজ্য দল বারোদা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিত লিলে বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপজয়ী এই কোচের হাত ধরেই বাংলাদেশের ইতিহাসে এসেছে অনেক স্মরণীয় জয়।

কোচ এরই মধ্যে দায়িত্বে যোগ দিয়েছেন বলে জানান হোয়াটমোর।

তিনি (হোয়াটমোর) গত পরশু প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। অন্যান্য কোচ ও বয়সভিত্তিক দলকেও নির্দেশনা দিবেন তিনি।

কোচিং পেশায় বেশ অভিজ্ঞ হোয়াটমোর। ১৯৯৬ আসরে তার কোচিংয়েই বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ২০০৩ থেকে চার বছর ছিলেন বাংলাদেশের কোচ। পরে পাকিস্তান ও জিম্বাবুয়েরও কোচ ছিলেন তিনি।

অনেক দিন ধরেই কাজ করছেন ভারতের রাজ্য ক্রিকেটে। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর। তার দায়িত্বকালে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মত রঞ্জি ট্রফিতে সেমি-ফাইনাল খেলে কেরালা। তিন বছর ছিলেন সেখানে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন তিনি।

গত বছরের এপ্রিলে তাকে বারোদার ক্রিকেট পরিচালক করা হয়। এরপর ডিসেম্বরে তাকে প্রধান কোচের দায়িত্ব দেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।

সেখান থেকে এবার তিনি ফিরে এলেন আবার ভারতের রাজ্য ক্রিকেটে।

২০২০ সালের ১৮ ডিসেম্বর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ডেভ হোয়াটমোরকে নিয়োগ দেয়া হয়।

১৯৯৬ আসরে হোয়াটমোরের কোচিংয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা। ২০০৩ সালে বাংলাদেশের দায়িত্ব নিয়ে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে ছিলেন হোয়াটমোর। তার অধীনেই ২০০৫ সালে প্রথম টেস্ট জয় করে বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া দলকে হারায়। তার অধীনেই ২০০৭ সালের বিশ্বকাপে শীর্ষস্থানীয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাসহ ভারতকে পরাভূত করে সুপার এইট পর্বে পৌঁছায় বাংলাদেশ।

এছাড়াও পাকিস্তান, জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা