খেলা

পরিচালক হতে চান পাইলট

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম উইকেট কিপার ছিলেন খালেদ মাসুদ পাইলট। মাঠে তার উপস্থিতি যে জোয়ার সৃষ্টি করতো খেলা পাগল দর্শক নিশ্চয় ভুলেননি। সেই ক্রিকেটার মাসুদ খেলা থেকে অবসরের পর অনেকটা দূরে সরে আছেন। মাঝে দুয়েকবার ক্লাবের কোচিং, ম্যানেজারের দায়িত্ব পালন করলেও দীর্ঘ মেয়াদে বড় কোনো দায়িত্বে দেখা যায়নি তাকে। তবে এবার ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই সম্পৃক্ত হতে চান সাবেক এই অধিনায়ক।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এই নির্বাচনের জন্য মনোনয়ন তোলা হচ্ছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) পরিচালক পদে মনোনয়ন তুলেছেন খালেদ মাসুদ পাইলট।

তিনি জানিয়েছেন, পরিচালক হয়ে নিজের বিভাগ রাজশাহীর ক্রিকেট উন্নয়নের ইচ্ছের কথা।

পাইলট বলেন, খুব ইচ্ছে ছিলো ক্রিকেটের সাথে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন আশা করি বোর্ডে আসবো। আমি আশা করি অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারবো।

তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে চাই।

বোর্ডে কেন আসতে চান এ নিয়ে পাইলট বলেছেন, যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। পুরোটা সময় আমি মাঠে সময় কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করবো। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়। পাইলট প্রজেক্টের মত দেখাতে চাই একটি বিভাগের ক্রিকেট সংস্কৃতি কেমন হওয়া উচিত।

পাইলটের ১৯৯৫ সালের ৫ এপ্রিল ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলায় অভিষেক হয়। খেলেছেন ১২৬ টি ওয়ান ডে ম্যাচ। রানের খাতায় তার সংগ্রহ এক হাজার ৮১৮ রান। ২০০০ সালের ১০ নভেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর খেলেছেন ৪৪টি টেস্ট। করেছেন এক হাজার ৪০৯ রান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা