খেলা

মুস্তাফিজে বাজিমাত রাজস্থানের

ক্রীড়া ডেস্ক: দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ভালো কিছু করছে মুস্তাফিজুর রহমান। ক্রিকেটে তার যাদুতে এবার প্রায় হারা ম্যাচে জয়ী হয়েছে দলটি। ১২ বলে জয়ের জন্য প্রয়োজন ৮ রান, হাতে ৮ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন পরিস্থিতিতে অতি আত্মবিশ্বাসী মানুষটিও ব্যাটসম্যানদের পক্ষে বাজি ধরবেন নিশ্চয়ই! তবে সবাইকে অবাক করে দিয়ে পাঞ্জাব কিংসকে হারিয়ে ২ রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। শেষ ২ ওভারে বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান ও কার্তিক তেওয়াগি। ১৯তম ওভারে মুস্তাফিজ দেন মাত্র ৪ রান। শেষ ওভারে ১ রান দিয়ে ২ রানের জয় এনে দেন তেওয়াগি।

রাজস্থানের অলরাউন্ডার রায়ান পারাগের কাছে স্মৃতি হয়ে থাকবে এই ম্যাচ, ম্যাচের এই দুই ওভার। ১৯তম ওভারে বল করতে আসা মুস্তাফিজকে পরাগ বলেছিলেন, কোনোরকম ম্যাচটি বাঁচিয়ে রাখতে। ম্যাচ শেষে পারাগ জানিয়েছেন, এই ২ ওভার তার ক্রিকেট ক্যারিয়ারে দেখা সেরা বোলিং স্পেল।

পারাগ বলেন, সত্যিই ক্রিকেট বেশ মজার খেলা। প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল ম্যাচ আমাদের নিয়ন্ত্রনে। কিন্তু পরে বেশকিছু ক্যাচ ছাড়ার পর ম্যাচটি আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছিল। ১৯তম ওভারে যখন মুস্তাফিজ বল করতে আসে, আমি তখন মিড অফে ফিল্ডিং করছিলাম। তাকে বললাম, এই ওভারে ম্যাচটি হাতছাড়া করো না, শেষ ওভারে ত্যাগী আসবে, আমাদের ভালো সুযোগ আছে।

এদিন আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮৫ রানের সংগ্রহ পায় রাজস্থান। বিশাল লক্ষ্যটা মামুলি বানিয়েছিলেন পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুল। পরে ব্যাট হাতে ঝড় তোলেন পুরান-মার্করাম। ম্যাচের ১৯তম ওভার ও নিজের কোটার শেষ ওভার করতে আসার আগে প্রথম তিন ওভারে ২৬ রান দিয়ে ফেলেছিলেন মুস্তাফিজ। ত্যাগী খরচ করেছিলেন ৩ ওভারে ২৮ রান।

পারাগ জানান, তারা দুজনেই অসাধারণ ছিল। শেষ ২ ওভারে ৮ রান আটকে ম্যাচ জেতা সহজ নয়, সেটি তারা করে দেখিয়েছে। এটি আমার ক্রিকেট ক্যারিয়ারে আমার দেখা সেরা বোলিং স্পেল। আমি মনে করে তারা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রেখে আমাদের আরও ম্যাচ জেতাবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা