খেলা

এক ব্যাটেই ছক্কার হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: ছক্কা হাকানো ব্যাটে খোশ মেজাজে আছেন লিয়াম লিভিংস্টোন। রাজস্থান রয়্যালসের সতীর্থ রিয়ান পারাগের ব্যাট দিয়েই এমন কাণ্ড ঘটাচ্ছেন লিভিংস্টোন।

ইংল্যান্ডের ঘরোয়া মৌসুমে এবার আলোচিত নাম তার। ছক্কার ঝড় তুলে শোরগোল ফেলে দিয়েছেন ইংলিশ ক্রিকেটে। টি-টোয়েন্টি ব্লাস্ট আর দা হান্ড্রেড মিলিয়ে ১৫ ইনিংসেই মেরেছেন তিনি ৪০ ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে মেরেছেন আরও ১৫টি। এবার আইপিএল খেলতে এসে তিনি জানালেন, এই মৌসুমে তার অমন ব্যাটিং তাণ্ডব করেছেন পারাগের উপহারের ব্যাটে।

গত এপ্রিলে পারাগের ওই ব্যাট আসে লিভিংস্টোনের হাতে। মে মাসের শুরুতে কোভিড পরিস্থিতির কারণে আইপিএল স্থগিত হওয়ার বেশ আগেই লিভিংস্টোন দেশে ফিরে যান মানসিক অবসাদ নিয়ে। সঙ্গে নিয়ে যান পারাগের কাছ থেকে পাওয়া ব্যাট।

পরে ইংলিশ গ্রীষ্মে তিনি উপহার দেন বিধ্বংসী ব্যাটিং। দা হান্ড্রেড-এর প্রথম আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ৩৪৮ রান করেন ১৭৮.৪৬ স্ট্রাইক রেটে, ৯ ইনিংসেই ছক্কা মারেন ২৭টি!

টি-টোয়েন্টি ব্লাস্টে ১৪৭.৬১ স্ট্রাইক রেটে করেন ২৭৯ রান। ৬ ইনিংসে ছক্কা মারেন ১৩টি।

ঘরোয়া ক্রিকেটের ফাঁকে এই গ্রীষ্মে মাঠে নামেন তিনি ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও। ওয়ানডে কেবল একটিই খেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে ৯ রানে আউট হলেও তাতে ছিল একটি ছক্কা।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ছক্কা মারতে পারেন কেবল একটি। তা পুষিয়ে দেন পরের সিরিজে। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে ছক্কা মারেন ১৩টি।

ট্রেন্ট ব্রিজে ৪৩ বলে ১০৩ রানের ইনিংসে ছক্কা মারেন ৯টি। পরের ম্যাচে ২৩ বলে ৩৮ রান করার পথে ছক্কা ৩টি, যার দুটি পাঠিয়ে দেন হেডিংলি স্টেডিয়ামের বাইরে। সিরিজের শেষ ম্যাচে বল খেলেন কেবল দুটি। প্রথম বলে ছক্কা মেরে পরের বলেই আউট।

সব মিলিয়ে ২১ ইনিংসে ৫৫ ছক্কা।

আগের দফায় আইপিএল থেকে ফিরে গেলেও এবার বাকি অংশের জন্য তিনি ফেরেন এই টুর্নামেন্টে। মঙ্গলবার দলের প্রথম ম্যাচে মাঠেও নামেন তিনি। তার আগে ২৮ বছর বয়সী ব্যাটসম্যান বিবিসিকে জানান, পারাগের ব্যাটেই তার সাম্প্রতিক রুদ্ররূপ।

আমার ক্রিকেট ব্যাগগুলোর একটি চেয়েছিলো সে, আমি চেয়েছিলাম তার একটি ব্যাট। আমরা তাই নিজেদের চাওয়ামতোই বিনিময় করি এবং ওই ব্যাটই আমি সাদা বলের ক্রিকেটে এবারের পুরো গ্রীষ্মে ব্যবহার করে আসছি। গত কয়েক মাসের সব ছক্কার জন্য তাই আমি হয়তো রিয়ানের (পারাগ) কাছে কৃতজ্ঞ।

গত এপ্রিলে অবসাদ নিয়ে টুর্নামেন্ট থেকে ফিরে গেলেও এখন তিনি দারুণ চনমনে আছেন বলেই জানালেন লিভিংস্টোন।

আমি মনে করি, ক্রিকেটের বাইরেও জীবনের অনেক কিছু আছে। কখনও কখনও আমরা ভুলে যাই যে আমরা আসলে মানুষ এবং মাঝেমধ্যে নিজেদের দেখভাল করতে হয়।

ওই সময় যে সিদ্ধান্ত নিয়েছিলাম (টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার), তা মোটেও সহজ ছিল না। কারণ আমি রয়্যালসকে ম্যাচ জিততে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু কখনও কখনও মানসিক ও শারীরিক স্বাস্থ্যই বেশি গুরুত্বপূর্ণ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা