খেলা

জালালের মৃত্যু ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।

শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে গড়া। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি শুধু ক্রিকেটার কিংবা ক্রিকেট কোচই ছিলেন না, ছিলেন সফল ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, আম্পায়ার, ক্রীড়া সাংবাদিক ও স্বনামধন্য ক্রীড়া লেখক। তাঁর মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বহুমুখী প্রতিভার অধিকারী জালাল আহমেদ চৌধুরী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জালাল আহমেদের স্ত্রী আগেই মারা গেছেন। তিনি ঢাকায় একটি ফ্ল্যাটে একা বাস করতেন। এক ছেলে ও এক মেয়ে রেখে গেলেও তারা বিদেশে অবস্থান করছেন। বাবার মৃত্যুর খবরে দেশে ফিরছেন।

মঙ্গলবার বাদ আসর আজিমপুর ইরাকি কবরস্থান সংলগ্ন মাঠে জালাল আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানেই মরহুমকে শায়িত করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা