খেলা

নাইট রাইডার্সের উড়ন্ত জয়

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসে দীর্ঘ বিরতির পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে ইয়োন মরগানরা। দাঁড়াতেই পারেনি বিরাট কোহলির নেতৃত্বে থাকা দলটি। প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ে ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করলো কলকাতা।

সোমবার (২০ সেপ্টেম্বর) আবু ধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। মাত্র ৯২ রানে গুঁটিয়ে যায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেয়া কোহলির দল।

ব্যাট-বলে বেঙ্গালুরুকে রীতিমতো শাসন করেছে মরগানরা। প্রথমে বোলিংয়ে ১৯ ওভারে বেঙ্গালুরুকে ৯২ রানে অল-আউট করে জয়ের পথ সহজ করেছে। পরে দুই ওপেনার শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের ঝড়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেছে কলকাতা।

বোলিংয়েই আসলে কাজ সেরে রেখেছিলো কলকাতা। আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও লকি ফার্গুসনের দুর্দান্ত পারফরম্যান্সে ৯২ রানে গুটিয়ে যায় চমৎকার ব্যাটিং লাইনআপের বেঙ্গালুরু। সর্বোচ্চ ২২ রানে আসে ওপেনার দেবদূত পড়িকলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান শ্রীকর ভারতের। ১২ রান হার্শাল প্যাটেলের। দুই অঙ্কের ঘরে যাওয়া অন্য ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল করেন ১০ রান। ব্যর্থতার মিছিলে কিছুই করতে পারেননি বিরাট কোহলি (৫) ও এবি ডি ভিলিয়ার্স (০)।

বল হাতে রাসেল ছিলেন আগুন! ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা বরুণ ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ফার্গুসন ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট।

সহজ লক্ষ্যে খেলতে নেমে ঝড় তুলেছিলেন কলকাতার দুই ওপেনার শুবমান ও ভেঙ্কটেশ। শুবমান ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮ রান করে আউট হলেও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ভেঙ্কটেশ। বাঁহাতি ওপেনার ২৭ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪১ রানে। তিনে নামা রাসেল স্ট্রাইকই পাননি!

কলকাতার হারানো একমাত্র উইকেটটি যুজবেন্দ্র চাহালের।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা