খেলা

শ্বশুরের জার্সিতে জামাই

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান দলে ১০ নম্বর জার্সি মানেই শহীদ আফ্রিদি। বুম-বুম আফ্রিদি খ্যাত আফ্রিদি এখনও দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেটে। জাতীয় দলের হয়ে জার্সিটা উঠিয়ে রাখলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন নিয়মিত।

তবে আবারও সেই ১০ নম্বর জার্সির নতুন আফ্রিদিকে দেখা যাবে। নতুন বললেও একেবারে নতুন নয় অবশ্য। ২০১৮ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাহিন শাহ আফ্রিদির।

শুরু থেকে ৪০ নম্বর জার্সিতে খেললেও এবার পাচ্ছেন ১০ নম্বর জার্সি। হবু শ্বশুর শহীদ আফ্রিদির ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি।

১০ নম্বর জার্সি পেয়ে বেশ উচ্ছ্বসিত শাহিন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে শাহিন জানান তিনি কতটা উচ্ছ্বসিত।

“এটা শুধুই একটি জার্সি নম্বর নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এটা সততা, অখণ্ডতা ও পাকিস্তানের প্রতি অপরিসীম ভালোবাসার প্রতিনিধিত্ব করে। আমি বেশ সম্মানিত বোধ করছি কারণ, এখন থেকে শহীদ আফ্রিদির পরা ১০ নম্বর জার্সিতে প্রতিনিধিত্ব করব পাকিস্তানের হয়ে।”

শহীদ আফ্রিদি পাল্টা টুইটে শাহিন আফ্রিদিকে শুভ কামনা জানিয়ে লেখেন, “এই জার্সিটি আমি অনেক গর্ব ও সম্মানের সঙ্গে পরতাম। আমি বেশ আনন্দিত যে, ১০ নম্বর জার্সিটি এখন থেকে পরবে শাহিন। আমি মনে করি সে একজন যোগ্য উত্তরসূরি। শাহিন, তোমার জন্য শুভকামনা, উপরে উঠতে থাকো এবং সর্বোচ্চ গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি গায়ে দিতে থাকো।”

ক্যারিয়ারে এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে ৭৭ ম্যাচ খেলেছেন শাহিন। ২৫.৪৭ গড়ে তার নামের পাশে রয়েছে ১৬১ উইকেট। এরিমধ্যেই হয়ে উঠেছেন দলের অন্যতম সদস্য।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা