খেলা

ছেলের প্রথম গোল দেখেই বাবার মৃত্যু

ক্রীড়া ডেস্ক: মানুষের জীবন কতই না বিচিত্র। কোথা থেকে কোথা গিয়ে দাঁড়ায়! নেদারল্যান্ড ও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকের জীবনটাই দেখুন। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটা করেছেন তিনি। তখন নিশ্চয়ই উচ্ছ্বাসে ভাসছেন। এর কয়েক মিনিট পরই কিনা মারা গেলেন তার ক্যান্সার আক্রান্ত বাবা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন বাবা ময়েজ। এরপরই মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটিই জানিয়েছেন সিটি তারকা।

আকে লিখেছেন, আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন আর এই গোলটা আপনার জন্য, বাবা। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।

তিনি আরও লিখেছেন, গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়ন্স লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করতো।

২০২০ সালের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আকে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন তিনি। প্রথম মৌসুমে হ্যামস্ট্রিং ইনজুরিতে বেশির ভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা