খেলা

ইসিবির পাশে দাঁড়াল ভারতীয় বোর্ড

সান নিউজ ডেস্ক: কোভিডের কারণে গত দেড় বছরেরও বেশি সময় ধরে থমকে গিয়েছে সবকিছু। এর প্রভাব পড়েছে ক্রিকেটে। তেমনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ায়। প্রায় ২৫ মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতি হতে পারে তাদের। সেই ক্ষতি পুষিয়ে দিতে পরের বছর বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডের এক দৈনিকের খবর অনুযায়ী, চলতি বছরে ক্রিকেট থেকে ৪০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে ইসিবি-র। তার মধ্যে রয়েছে ম্যাঞ্চেস্টার টেস্টও। সেই ক্ষতি পুষিয়ে দিতে ভারতের তরফে বাড়তি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ম্যাঞ্চেস্টার টেস্টের পরিবর্তে নয়। ওই টেস্ট ম্যাচ আলাদা করে কোন এক সময়ে খেলা হবেই। সেটি সিরিজের অংশ হিসেবে হোক বা আলাদা একটি টেস্ট হিসেবে।

আগামী বছর জুলাইয়ে তিনটি করে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। সে সময় টি-টোয়েন্টি সিরিজের দৈর্ঘ্য বাড়ানো নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের তরফ হতে। তবে সম্প্রচারকারীদের রাজি হওয়ার উপর গোটা বিষয়টি নির্ভর করছে। ম্যাঞ্চেস্টার টেস্টের জন্য ২৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছিলেন তারা। দু’টি টি-টোয়েন্টি থেকে সেই টাকা ওঠার সম্ভাবনা কম।

উল্লেখ্য, গত বছর করোনাভাইরাস মহামারির কারণে সংকটময় সময়ে আর্থিক অবস্থা খতিয়ে দেখতে সরকারের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছিল। সেখানে ইসিবির চিফ টম হ্যারিসন বলেছিলেন, ৮০০ দিনের ক্রিকেট ভেস্তে যাওয়ার শঙ্কা আছে তাদের।

গত বছরের ২৯ মে পর্যন্ত ক্রিকেট স্থগিত রাখা হয়েছিল। পরিস্থিতি উন্নতির বদলে অবনতি হওয়া সেই সীমা বেড়েছে গত বছরের ১ জুলাই পর্যন্ত। টম হ্যারিসন বলেছিলেন, ‘এই বছর ঘরের মাঠে আর কোনো ক্রিকেট না হলে সর্বোচ্চ ৩৮ কোটি পাউন্ড ক্ষতি হতে পারে (বাংলাদেশি মুদ্রা প্রায় ৪০০ কোটি টাকা)। যদি পরিস্থিতি ভালো হয় তবে হয়তো এ বছর কিছু টেস্ট হতে পারে। সেরকম হলে ক্ষতি কিছুটা পুষিয়ে আনা যাবে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা