খেলা

চাইলে মেসিকে রাখতে পারত বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো যখন স্বপ্নের দলবদলে আনন্দে ভাসছেন, তখন আরেক সেরা লিওনেল মেসি হয়তো মনের গভীরে স্মরণ করছেন প্রিয় ক্লাব বার্সেলোনাকে। ইচ্ছে না থাকলেও ছাড়তে হয়েছে ন্যু ক্যাম্প। পিএসজিতে এখনো মানিয়ে নিতে পারেননি পুরোপুরিভাবে। চলতি মৌসুম রোনালদোর জন্য সোনায় সোহাগা হলেও মেসির একমাত্র সুখস্মৃতি কোপা আমেরিকার শিরোপা জয়।

মেসির বিদায়ের এতদিন পর অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন লা লিগা প্রেসিডেন্ট জ্যাভিয়ের তেবাস। তিনি মনে করেন, মেসি থাকতে পারতেন বার্সেলোনায়। এর আগেও সময়ের সেরা অনেক তারকাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে লা লিগার দলগুলো। তবে মেসির বিদায় যে তাদের জনপ্রিয়তায় একটি বড় ধাক্কা তা অকপটে স্বীকার করে নিলেন তেবাস।

তেবাস বলেন, যেমনটি ক্রিশ্চিয়ানো রোনালদো, পেপ গার্দিওলা এবং জোসে মরিনিওর বিদায়ের পর হয়েছিল। আমরা জানতাম একদিন এটাও (মেসির বিদায়) হবে। আমাদের সৌভাগ্য দীর্ঘ সময় বিশ্বের সেরা দুজন ফুটবলার (মেসি, রোনালদো) আমাদের লিগে খেলেছেন। এটাকে কাজে লাগিয়ে লা লিগা সেরাদের কাতারে ছিল এতদিন।

মেসির বিদায় মেনে নেয়া অপেক্ষাকৃত কঠিন দাবি করে লা লিগা প্রধান বলেন, তার বিদায়টা বেশি কষ্টদায়ক কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি সেই বিশ্বের সেরা। এভাবে বিদায় নেয়াটা তার প্রাপ্য না। এটা শুধু বার্সেলোনার নয়, লা লিগারও ব্যর্থতা।

এর আগে বার্সেলোনা মেসির সাথে চুক্তি নবায়নে অপরাগতার কারণ হিসেবে লা লিগার আর্থিক সীমাবদ্ধতাকে দায়ী করে। তবে তেবাস মনে করেন, দলটির সকল আর্থিক রিপোর্ট প্রকাশ পেলেই পরিষ্কার হবে সবকিছু। তার ধারণা রিপোর্টগুলো দেখলেই প্রমাণ হবে মেসিকে চাইলে রাখতে পারত বার্সেলোনা। লা লিগা প্রধান বলেন, আমি নিশ্চিত আর্থিক কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়নি।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সাথেও এ ব্যাপারে কথা বলেছিলেন তেবাস। তিনি বলেন, আমি হুয়ান ও তার বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে ফোনে কথা বলেছি। আর্থিক ব্যাপার হলে ঠিক আছে কিন্তু কারণটা যদি অন্য কিছু হয় আমি মেনে নেব না। আমার মনে হয় আগামী মৌসুমে বার্সা যখন তাদের আর্থিক রিপোর্টগুলো প্রকাশ করবে, তখন বোঝা যাবে যে আসলেই মেসি বার্সায় থাকতে পারতেন কিনা।

নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার মেসির বিদায়ে অবশিষ্ট রঙটুকুও হারিয়েছে স্পেনের প্রথম সারির লিগ লা লিগা। দীর্ঘসময় বিশ্বের তিন সেরা মেসি, রোনালদো এবং নেইমারের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই লিগ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা