খেলা

বাফুফের এলিট ফুটবল একাডেমির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগস্ট থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী অনূ্র্ধ্ব-১৫ বয়সী ৫১ জন ফুটবলারকে নিয়ে শুরু হয় আবাসিক অনুশীলন।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এম পি । এই প্রশিক্ষণ কার্যক্রমের নামকরণ করা হয়েছে এলিট ফুটবল একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন ।

উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আশা করি এখান থেকে ভালো মানের ফুটবলার আসবে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাফুফেকে সর্বাত্মক সহায়তা করবো। এ সময়ে প্রতিমন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই এর এ অনন্য উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান।

বাফুফের এলিট একাডেমিতে ১৪ থেকে ১৮ বছর বয়সী উদীয়মান ফুটবলাররা উন্নত প্রশিক্ষণ পাবেন। দেশি-বিদেশি ভালোমানের কোচরা ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন। একাডেমির তত্ত্বাবধানে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি। জুলাই মাসে একাডেমি উদ্বোধনের কথা ছিল। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিক উদ্বোধন বিলম্বিত হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো.মোশাররফ হোসেন মোল্লা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্দ্ধতন কর্মকর্তাসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা