খেলা

ছক্কা মেরে ১০৫ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক: ১৪ ওভার ৫ বলে ছক্কা মেরে ১০৫ রান টাইগাররা। হারিয়েছে ৪ উইকেট। ব্যাটিংয়ে আছেন আফিফ হোসাইন ২২ বলে ৪০ রান ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ বলে ২২ রানে।
আউট হয়েছেন মুশফিকুর রহিম। তিনি ৮ বলে ৩ রান করে রাচিন রাভিন্দ্রার বলে আউট হয়েছেন।

বাংলাদেশের উইকেটের পতন: বেন সিয়ার্সের বলে ২১ বলে ২৩ রান করে আউট হন মুহাম্মদ নাঈম, ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ৯ বলে ৪ রান করে কোল ম্যাককঞ্চির বলে আউট হন, ২০ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়। ১২ বলে ১০ রান করে এজাজ প্যাটেলের বলে আউট হয়েছেন লিটন দাস। ব্যাটিংয়ে আছেন মুহাম্মাদ নাঈম ১৭ বলে ২১ ও সৌম্য সরকার ৭ বলে ৩ রানে।

এর আগে টজে জিতে প্রথমে ব্যাট করে টম ল্যাথানের হাফ সেঞ্চুরির সুবাধে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টম ল্যাথান ৩৭ বলে ৫০ ও কোল ম্যাককঞ্চি ১০ বলে ১৭ রান করেন।

নিউজিল্যান্ডের রান: ২১ বলে ২০ রান করে তাসকিনের আঘাতে উইকেট হারান হেনরি নিকলস, নাসুম আহমেদের বলে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন, ফিন অ্যালেন ২৪ বলে ৪১ ও রাচিন রাভিন্দ্রা ১২ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের জোড়া আঘাতের শিকার হন।

বোলিং: তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট, নাসুম আহমেদ ৩ ওভারে ২৫ রান ১ উইকেট, শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৮ রান ও ২ উইকেট, মাহমুদুল্লাহ ৩ ওভারে ১৭, সৌম্য সরকার ২ ওভারে ১৪ রান, আফিফ হোসাইন ৩ ওভার ১৮ রান ১ উইকেট ও শামীম হোসাইন ১ ওভার ৪ রান দিয়েছেন।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ম তথা শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

ইতোমধ্যে ৪ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজেরম্যাচগুলো হয় যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড দলে চোটের কারণে নেই টম ব্লান্ডল। খেলছেন না হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গায় একাদশে এসেছেন জ্যকব ডাফি, বেন সিয়ার্স ও স্কট কুগেলেইন।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আম্পায়ার: আম্পায়ারের দায়িত্বে আছেন শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, থার্ড আম্পায়ার হিসেবে গাজি সোহেল ও ম্যাচ রেফারির দায়িত্বে নাঈমুর রশিদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা