খেলা

এই কীর্তি কেবল নাসুম-অপুর

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের চতুর্থ ম্যাচে বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ১০ রানে ৪ উইকেট পেয়েছেন। ছিল দুটি মেডেনও।

দেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে দুটি মেডেন নিলেন নাসুম। বদেশের আরেক বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু এই কীর্তি গড়েন নাসুমের আগে। ২০১৮ সালে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দুটি মেডেন নেন তিনি। ওই ম্যাচে অপুর বোলিং ফিগার ছিল ৪ ওভার ২ মেডেন ১৪ রান ০ উইকেট।

বিশ্বের ৩৩তম বোলার হিসেবে সংক্ষিপ্ত ভার্সনে এক ম্যাচে দুটি মেডেন ওভার পেলেন নাসুম। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার রাচিন রবীন্দ্রকে বিদায় দেন নাসুম। ওভারে কোন রান দেননি তিনি।

এরপর ১২তম ওভারে পরপর দুই বলে নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেন নাসুম। দ্বিতীয় বলে হেনরি নিকোলসকে ১ রানে বোল্ড এবং তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে শূন্য রানে আউট করেন নাসুম। এই ওভারেও কোন রান না দেয়ায় নাসুমের ডাবল-উইকেট মেডেন হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা