খেলা

সাকিবের অনন্য উচ্চতায় যাওয়ার দিন আজ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান আগেই ছাড়িয়েছেন সাকিব আল হাসান। এখন ৬০০ উইকেট শিকারীর দ্বারপ্রান্তে তিনি। এই দুই একসঙ্গে হলেই তিনি হবেন বিশ্বের প্রথম খেলোয়াড়; যার কিনা এই অর্জন রয়েছে। এর জন্য তার দরকার মাত্র দুটি উইকেট।

আর দুটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির আসনে বসবেন সাকিব। এতে পেছনে পড়বে লাসিথ মালিঙ্গার ১০৭ উইকেট। তবে সাকিব হঠাৎ ছন্দ হারিয়েছেন। টাইগার অল রাউন্ডার সর্বশেষ ম্যাচে উইকেটের দেখাই পাননি। ব্যাট হাতে কোন রান না পাওয়া সাকিব মিস করেছেন একটি ক্যাচও। অথচ দলকে সঠিক পথে ফেরাতে সাকিবের পারফরমেন্স এখন বেশী দরকার টাইগারদের।

এর আগে গত মাসে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় করা সিরিজেও সেরার পুরস্কারটি পেয়েছে সাকিব। খারাপ পারফর্মেন্সের পর অবশ্য ঘুরে দাঁড়ানোর অতীত রেকর্ড রয়েছে সাকিবের। আর সেটিই আশা দেখাচ্ছে টাইগার শিবিরকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ দলের হেরে যাওয়ার নেপথ্যে ছিল টি-২০ ক্রিকেটে সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং। ম্যাচে নির্ধারিত চার ওভারে ৫০ রান দিয়েছিলেন এই অল রাউন্ডার। যার মধ্যে এক ওভারেই সফরকারী ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান হাকিয়েছেন ৫টি ছক্কা।

ওমন পারফর্মেন্সের কারণে সমালোচকরা যখন সাকিবের নিন্দায় সরব, তখনই পরের ম্যাচে ঘুরে দাঁড়ান এই অল রাউন্ডার। চার ওভার বল করে ৯ রানের বিপরীতে ৪ উইকেট তুলে নেন তিনি। এতেই মাত্র ৬২ রানে গুটিয়ে যায় অসি ইনিংস। আর বাংলাদেশ জয়লাভ করে ৬০ রানের বিশাল ব্যবধানে।

তাই শুধু মাইল ফলকে পৌঁছাতে নয়, এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ দলের সিরিজ নিশ্চিত করার জন্যও কাল সাকিবের পারফর্মেন্স গুরুত্বপূর্ণ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা