খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) শেরে বাংলায় টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে একপ্রকার উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলেই সিরিজ জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীতে ৭ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজও জয় চোখে মাঠে টাইগাররা।

অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ড। ডাফি-টিকনারের পরিবর্তে দলে এসেছেন হামিশ ব্যানেট ও বেন সিয়ার্স। টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক ঘটছে সিয়ার্সের।

বাংলাদেশ দল:
লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল:
রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা