খেলা

বেড়েছে টাইগারদের বেতন

ক্রীড়া ডেস্ক: এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি অনুযায়ী টাইগারদের ১৫ থেকে ৩৫ শতাংশ বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে খেলোয়াড়ের সংখ্যাও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘আমরা তিনটা ফরম্যাট (টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি) করেছি। যে বেশি ফরম্যাট খেলবে সে বেশি টাকা পাবে। এই সুযোগটা আমরা দিয়েছি। ক্যাটাগরি অনুযায়ী ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেয়েছে।’

চুক্তিতে থাকা ২৪ ক্রিকেটারের মধ্যে তিন সংস্করণেই আছেন মাত্র পাঁচজন। এরা হলেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

শুধুমাত্র টি-টুয়েন্টিতে আছেন- সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারি।

শুধুমাত্র টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা ছয়- মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।

টেস্ট ও ওয়ানডে সংস্করণে আছেন- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়া তামিম ইকবাল নেই এই সংস্করণে। টেস্টে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে।

ওয়ানডে ও টি-টুয়েন্টি সংস্করণে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা