খেলা

রোনালদোর ফিরে আসা স্বপ্নের মতো

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্তাস থেকে ২০ মিলিয়ন ইউরো খরচ করে তারা তাকে নেয়। পর্তুগিজ তারকাকে বরণ করে নিতে প্রস্তত দলটির ফুটবলাররা। ম্যানচেস্টোর ইউনাইটেড গোলরক্ষক ডেভিড দি গিয়ার কাছে রোনালদোর ফিরে আসাটা স্বপ্নের মতো।

ইতোমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন রোনালদো। যদিও তাকে ক্লাবটির জার্সিতে দেখতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। জাতীয় দলের হয়ে খেলতে কেরিংটন যাবেন তিনি। আন্তর্জাতিক বিরতি শেষে ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন তিনি।

রোনালদোর ম্যান ইউতে ফেরা নিয়ে ডেভিড দি গিয়া স্কাই স্পোর্টসকে বলেন, ‘ম্যান ইউ ভক্ত ও আমাদের জন্য রোনালদোর ফিরে আসাটা স্বপ্নের মতো, তাকে ফিরে পেয়ে আমরা উচ্ছ্বসিত। আশা করি সে বিশেষ কিছু নিয়ে আসবে এবং দলকে আরও পরিপূর্ণ করে তুলবে।’

রোনালদোর এক সময়ের সতীর্থ ও ম্যান ইউর বর্তমান কোচ শোলসার বলেন, ‘আশা করছি খুব শিগগিরই আমরা রোনালদোকে সাথে পাবো। ঘরের মাঠে পরবর্তী ম্যাচ নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ১১ই সেপ্টেম্বর সে খেলতে পারবে বলে আশা করি।’

এই ব্যাপারে দলটির আরেক তারকা পল পগবা বলেন, ‘সবাই ইতোমধ্যে জানে রোনালদো এই ক্লাবের একজন কিংবদন্তি ফুটবলার। তার পুনরায় ফিরে আসা অবশ্যই আমাদের ও ক্লাবের জন্য বড় পাওয়া। সে তার অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে যখন আসবে তখন খেলার মান এগিয়ে যাবে, আমরা অনেক আনন্দিত।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা