খেলা

মুশফিককে চার নম্বরেই চান টাইগার কোচ

নিজস্ব প্রতিবেদক: জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে না পারায় ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। জিম্বাবুয়ে সফরের তিনি। তবে বাবা মায়ের অসুস্থতার খবর পেয়ে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে আসেন। বলছি মিস্টার ডিপেন্ডেবলের মুশফিকুর রহিমের কথা।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আবার দলে ফিরেছেন মিস্টার ডিপেন্ডেবল। এমনিতে তার ব্যাটিং পজিশন চার নম্বরে। সেই জায়গাটা কি ফেরত পাবেন দলের এই নির্ভরতার প্রতীক? নাকি নতুন কোনো পজিশনে দেখা যাবে তাকে?

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার সাথে মুশফিকের অনুপস্থিতিতে ঘুরিয়ে ফিরিয়ে অনেককেই খেলানো হয়েছে। নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এমনকি সৌম্য সরকারও চার নম্বর পজিশনে ব্যাটিং করেছেন ।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সোহান, দ্বিতীয় ম্যাচে সাকিব আর তৃতীয়টিতে ৪ নম্বরে নেমেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার সাথে ৫ খেলার তিনটিতে টু ডাউনে ব্যাটিং করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে শেখ মেহেদি আর পঞ্চমটিতে চার নম্বরে ছিলেন সৌম্য।

এবার কে খেলবেন চার নম্বরে? টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো সিরিজ শুরুর দুদিন আগেই নিশ্চিত করলেন, মুশফিক তার পুরনো জায়গায়ই খেলবেন।

ডোমিঙ্গো বলেন, ‘আমি মুশফিককে চার নম্বরেই দেখতে পাচ্ছি। সে এই পজিশনে বেশ সফল। সে আমাদের ইনিংসটা ধরে রাখতে পারে। পাশাপাশি ইনিংসের মাঝামাঝি রানের গতি সচল রাখার কাজটিও বেশ দক্ষতার সাথে সম্পাদন করতে পারে। সেই সাথে তার ম্যাচ ফিনিশ করার ক্ষমতাও আছে বেশ। কাজেই মুশফিকের ফিরে আসাটা আমাদের দলের জন্য খুবই ভালো।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা