খেলা

কোপার ফাইনালের সেই গোলকেই মনে করিয়ে দিলো ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক: কোপার ফাইনালে সেই গোলে তাদের জয় । তার কেটে গেলো ৪০দিন ব্রেস্তের বিপক্ষে খেলতে নামার আগে আনহেল ডি মারিয়ার সবশেষ ম্যাচটা ছিল কোপা আমেরিকার ফাইনাল। যেখানে তার একমাত্র গোল ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল ফাইনালের, তাতে ২৮ বছরের শিরোপাখরা ঘুচে যায় আর্জেন্টিনার।

সেই কোপা ফাইনালের ৪০ দিন পর নিজের প্রথম ম্যাচ খেলতে নামলেন পিএসজির হয়ে। নেমেই করলেন এমন এক গোল, যা দেখতে সেই কোপা ফাইনালের গোলের মতো।

ডি মারিয়া অবশ্য শুরুর একাদশেও ছিলেন না ব্রেস্তের বিপক্ষে। মাঠে এসেছিলেন কিলিয়ান এমবাপের বদলি হয়ে, রেফারির ঘড়িতে যখন বাকি আর মাত্র নয় মিনিট, দল এগিয়ে ৩-১ গোলে।

তখনই স্বাগতিক ব্রেস্ত করে বসে এক গোল, তাতে পিএসজির পূর্ণ তিন পয়েন্ট পড়ে যায় শঙ্কায়। ডি মারিয়ার সেই গোল সব অনিশ্চয়তা শেষ করে দেয় ম্যাচের। ৪-২ ব্যবধানের রোমাঞ্চকর এক জয় পায় পিএসজি।

তবে তার গোলের চেয়ে বেশি গোলের ধরনটা নজর কাড়ছে। প্রতি আক্রমণে বল নিয়ে উঠে এসে ডি মারিয়া পাস দেওয়া নেওয়া করেন সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে। রাইটব্যাকের ফিরতি বলটা বক্সের ভেতর পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন জালে।

এমন গোল তো হরহামেশাই হয়ে থাকে। তবে এ গোলের আলাদা করে নজর কাড়ার কারণ, কোপা ফাইনালের গোলটা। সে ম্যাচেও যে রদ্রিগো ডি পলের বাড়ানো লং বলটা একইভাবে জালে পাঠিয়েছিলেন।

তবে ডি মারিয়ার মতো ভাগ্যটা অত সুপ্রসন্ন হয়নি পিএসজির আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দির। ৮৬ মিনিট খেলে গোলের দেখা পাননি, ম্যাচে তার যাত্রা শেষ হয়েছে চোট নিয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পাওয়ার একটা সম্ভাবনা ছিল তার, যা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে।

এদিকে পিএসজির আরও দুই আর্জেন্টাইন ছিলেন না স্কোয়াডেই। লিওনেল মেসি আর লিয়ান্দ্রো পারেদেসকে এ ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছেন দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা