খেলা

মেসির জন্য আইফেল টাওয়ার ভাড়া

স্পোর্টস ডেস্ক: ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্য পুরো আইফেল টাওয়া ভাড়া করেছে পিএসজি। আইফেল টাওয়ারের দেশে বইছে এখন খুশির আমেজ। নেইমার জুনিয়রকে কেনার পর তাকে স্বাগত জানাতে একই আয়োজন করেছিল ক্লাবটি। তখন ৩ লাখ ইউরো খরচ ব্যয় হয় আইফেল টাওয়ার ভাড়ায়। ২০১৭ সালে ফরাসি জায়ান্টরা বার্সা থেকে এনেছিল নেইমারকে, এবার আনছে মেসিকে।

নেইমারের জন্য সেবার বিখ্যাত আইফেল টাওয়ার পুরোটা আলোকসজ্জায় সাজানো হয়। ফ্রান্সের গর্ব এই টাওয়ারের গায়ে সাঁটানো হয় স্বাগত সম্ভাষণ। এবার মেসির জন্যও এমন কিছুর আয়োজন করতে চলেছে পিএসজি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর দিয়েছে।

খবরের তথ্যমতে, আগামী ১০ আগস্টের জন্য আইফেল টাওয়ার রিজার্ভ করা হয়েছে। স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, বিশ্বসেরা ফুটবলারের আগমন উপলক্ষেই প্যারিসের ক্লাবটি প্রস্তুতি নিচ্ছে।

মেসির সঙ্গে বার্সার আনুষ্ঠানিক বিচ্ছেদের পর থেকেই তার পরবর্তী ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটি ও পিএসজির নাম সামনে আসে। তবে সিটিজেনদের বর্তমান ও বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা গত শুক্রবার নিশ্চিত করেছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর কোনো আগ্রহ তাদের নেই। ফলে পিএসজিই এখন ফেভারিট।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা