খেলা

অস্ট্রেলিয়াকে ১০৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় টানা জিতে নেয়ার পর ‘হোয়াইটওয়াশ’মিশনে নেমে নেমে প্রথম ইনিংসে রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে এই স্কোর ১০৪ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ নায়িম। ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের দুর্ভাবনা কাটেনি এই ম্যাচেও। প্রথম তিন টি-টোয়েন্টিতে জয় পেলেও ব্যাটিংয়ে একবারও ভালো শুরু করতে পারেনি টাইগাররা। বিশেষ করে সৌম্য সরকারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের এবার ওপেনিং জুটিতে ২৪ রান উঠলেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি সেই সৌম্য। আরও একবার বাজে শট খেলে আউট হয়েছেন।

ইনিংসের চতুর্থ ওভারে জস হ্যাজলেউডকে ক্রস খেলতে গিয়ে উল্টোদিকে বল ওপরে তুলে দিয়েছেন সৌম্য। সহজেই ক্যাচটি তালুবন্দী করেন অ্যালেক্স কারে। ১০ বলে ১ ছক্কায় সৌম্য করেন ৮।

আগের তিন ম্যাচে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছিল ২, ০ আর ২। অর্থাৎ চার ইনিংস মিলিয়ে সৌম্য করলেন ১২ রান।

সাকিব আল হাসানকে শুরু থেকেই নড়বড়ে লাগছিল। ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং করতে পারছিলেন না। বারকয়েক ক্যাচের মতো হয়েছে। এর মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে নিশ্চিত একটি এলবিডব্লিউয়ের আবেদন থেকে বেঁচে যান সাকিব।

অ্যাশটন অ্যাগারের করা ওভারটির পঞ্চম বলটি সাকিবের পায়ে লাগলে আবেদন করেছিল অস্ট্রেলিয়রা। আম্পায়ার তাতে সাড়া দেননি। রিভিউও নেননি অসি অধিনায়ক ম্যাথু ওয়েড। রিপ্লেতে দেখা যায়, বল উইকেট হিট করতো, আউট ছিলেন সাকিব।

তবে জীবন পেয়েও খুব বেশিদূর এগোতে পারেননি সাকিব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা