খেলা

ক্রিকেটারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাননিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জয় পাওয়ায় বুধবার (৪ আগস্ট) রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

ক্রিকেট অনুরাগী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক অভিনন্দন বার্তায় সব খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান আশা প্রকাশ করেন, জাতীয় ক্রিকেট দল বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।

অস্ট্রেলিয়ার দেয়া ১২২ রান টপকে ২-০ ম্যাচে সিরিজ জয়ের পথে এগিয়ে গেলো বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। প্রথম ম্যাচে ২৩ রানে ও দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে অসিদের হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে আফিফ সর্বোচ্চ ৩৭ রান করেন ৩১ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন সাকিব আল হাসান ১৭ বলে। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট।

টাইগাররা ১৮ ওভার ৪ বলে সংগ্রহ করে ১২৩ রান। এতে হারাতে হয়েছে ৫ উইকেট। শেষ জুটি আফিফ হাসান ৩১ বলে ৩৭ ও নুরুল হাসান ২১ বলে ২২ রানে বিজয়ের মালা গলায় দেয় টাইগার বাহিনী।

সান নিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা