খেলা

ভোলায় সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলায় একটি চালের আড়ৎ থেকে ৫০০ কেজি (১০ বস্তা) জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করা হয়েছে। পরে শশীভূষণ থানা খাদ্যগুদাম কর্মকর্তা কমল দের কাছে চালগুলো হস্তান্তর করা হয়।

বুধবার (০৪ আগস্ট) বিকেলে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের নির্দেশে শশীভূষণ বাজারে সবুজ ট্রেডার্স নামে একটি আড়ৎ থেকে পুলিশ এসব চাল জব্দ করে।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দোকান মালিক জসিম উদ্দিন জানান, তিনি এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মো. মঞ্জুর নামে এক ব্যক্তির কাছ থেকে গত বুধবার সকালে ৩৮ টাকা কেজি দরে ৫০০ কেজি (১০ বস্তা) জেলে চাল কিনেছেন। অভিযুক্ত মো. মঞ্জু এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

চাল বিক্রির কথা স্বীকার করে মঞ্জু বলেন, তিনি দলীয় স্থানীয় নেতাকর্মী এবং জেলেদের পাওয়া চালগুলো তাদের কাছ থেকে ক্রয় করে জসিমের কাছে বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জেলে জানান, ৩০ কেজির জায়গায় তাদেরকে ২৫ কেজি করে চাল দিয়ে উদ্ধৃত্ত চাল চেয়ারম্যান মাহবুব আলম খোকন মঞ্জুর মাধ্যমে চালের আড়ৎদার জসিমেরে কাছে বিক্রি করেন।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, ৩০ কেজি করেই চাল দেয়া হয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।

তবে এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা