খেলা

ভালো করার ‘উপায় খুঁজছে’ দিশেহারা অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে খেলতে আসবেন, আর সাঁড়াশি স্পিন আক্রমণের মুখে পড়তে হবে না, তা কী হয়? অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে পা রেখেও পড়েছে সেই স্পিনের মুখেই। মিরপুরের মন্থর উইকেটে প্রথম টি-টোয়েন্টিতে সেই স্পিন বিষে নীল হয়েই তো ম্যাচটা হেরেছে ২৩ রানে। এ থেকে বের হতে হলে ভালো খেলতে হবে স্পিনেই, উপলব্ধি অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েডের। শিগগিরই এর উপায় খুঁজে বের করার তাগাদাও দিলেন দলকে।

উইকেট যতো কঠিনই হোক, ১৩০ রান তো কোনো পরিস্থিতিতেই অনতিক্রম্য নয়। সেটাও মানছেন অজি অধিনায়ক। ম্যাচের পর তার প্রতিক্রিয়া, ‘১৩০ রান তাড়া করার সময় কেবল একটা বড় জুটি দাঁড় করাতে পারলেই হয়, সেটা আমরা পারিনি। এখানেই ম্যাচটা খুইয়েছি।’

এ থেকে বেরিয়ে আসতে হলে স্পিনকে সামলাতে হবে ভালোভাবে, সেটা ভালোভাবেই জানেন ওয়েড। তবে বাংলাদেশের অচেনা কন্ডিশনে কাজটা সহজ নয়, সেটাও জানালেন তিনি। বললেন, ‘অবশ্যই আমরা স্পিনে আরও ভালো করতে চাই। তবে এটা লুকানোর উপায় নেই যে এমন কন্ডিশনে কাজটা কঠিন। তবে অনেক অনেক স্পিন খেলতে হবে জেনেই এখানে এসেছি আমরা। এটা একটা চ্যালেঞ্জ। এর মোকাবিলা করতে আরও সজাগ থাকতে হবে আমাদের।’

চোটের কারণে অ্যারন ফিঞ্চ আর ব্যক্তিগত কারণে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো ব্যাটসম্যানদের এই সিরিজে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তবে তাদের ছাড়াও অজিদের বহরে স্পিনে ভালো খেলেন এমন খেলোয়াড়ের অভাব নেই। মিচেল মার্শ তো প্রথম ওয়ানডেতে সে ক্ষমতাটা দেখিয়েছেনও কিছুটা। সেটাই আশা দেখাচ্ছে অজি অধিনায়ককে।

ওয়েড বলেন, ‘কিন্তু আমি মনে করি, আমাদের দলে এখনো বেশ কিছু স্পিনে ভালো খেলার খেলোয়াড় আছে। আশা করি আমরা পরের কয়েক ম্যাচে সেটা দেখতে পারব।’

ব্যাটিংয়ে ধার হারালেও বোলিং যে আছে আগের মতোই, সে ধারণাটা পাওয়া গেছে প্রথম ম্যাচেই। স্টার্ক, জ্যাম্পারা বাংলাদেশকে আটকে রেখেছিলেন মাত্র ১৩১ রানেই। কিন্তু অজি বোলারদের সে নৈপুণ্য ধুয়ে গেছে ব্যাটিং ব্যর্থতায়। সে আফসোসে পুড়তে না চাইলে শিগগিরই স্পিনে ভালো করার উপায় খুঁজে বের করতে হবে দলকে, জানালেন ওয়েড।

অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েডর কথা, ‘আমার মনে হয়েছে, বোলাররা তাদের ১৩০ রানে আটকে রেখে দারুণ কাজ দেখিয়েছিল। কিন্তু ব্যাটিংয়ে ১০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিলাম, আমি আর মার্শ মিলে একটা চেষ্টা করেছিলাম ইনিংসটাকে আবারও কক্ষপথে ফেরানোর, কিন্তু সেটা শেষমেশ সম্ভব হয়নি। এমন সব পিচে ভালো করার উপায় খুঁজে বের করতে হবে আমাদেরকে।’

তবে অজিদের হাতে সময় খুব বেশি একটা নেই। আজ বুধবার বিকেলেই যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে হবে দলকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা