খেলা

‘গো-হারা’ হারবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : ইংলিশ সামার সফরকারী যে কোনো দলের জন্যই কঠিন। আকাশে মেঘের ঘনঘটা, সঙ্গে কনকনে ঠাণ্ডা পরিবেশ প্রতিপক্ষের জন্য পরিস্থিতিটা কঠিন করে তোলে বেশ। এতোটাই যে, রীতিমতো সেরাদেরও গলদঘর্ম হতে হয়েছে এখানে, উপমহাদেশের দলগুলোর জন্য তো কাজটা আরও কঠিন।

সেই ইংলিশ গ্রীষ্মে বুধবার (৪ আগস্ট) যখন মাঠে নামবে ভারত, তখন পরিস্থিতি বিচারে এগিয়েই রাখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বিরাট কোহলির দলের কাছে গো হারা হারবে তার দল, এমন ভবিষ্যৎবাণীও করে বসেছেন তিনি!

ইংল্যান্ডের মাটিতে ভারতের সবশেষ সিরিজ জয়টা এসেছিল সেই ২০০৭ সালে। এরপর আরও তিন বার ইংল্যান্ডের মাটিতে খেলেছে দলটি, তিনবারই হেরেছে বড় ব্যবধানে। তবে সে দৃশ্যপটটা এবার বদলে যেতে পারে এবার, মানছেন ভন।

কারণ, সার্বিক পরিস্থিতি। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে ক’দিন আগেই অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে গেছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। চোটের কারণে প্রথম দুই টেস্টে জফ্রা আর্চার ও ক্রিস ওকসকেও পাচ্ছে না ইংলিশরা। ভনের মতে, এদের অনুপস্থিতিতে বেশ ভোগাতে যাচ্ছে ইংল্যান্ডকে।

আর ভারত সুযোগ নেবে তারই। বললেন, ‘এমনটা বলতে চাই না, কিন্তু বলতে হচ্ছে; এবার ইংল্যান্ডের মাটিতে জেতার ভালো সুযোগ আছে ভারতের। কারণ বেন স্টোকস নেই। শুরুর ম্যাচগুলোয় নেই আর্চার আর ক্রিস ওকসও।’

শুধু তাই নয়। ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সটাও খুব একটা আশা দিচ্ছে না ভনকে। গত জুনে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে। এর আগে এই ভারতের কাছেই তাদের মাটিতে শুরুর ম্যাচে জিতেও সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে।

দলের এমন পারফর্ম্যান্সকেও আমলে নিচ্ছেন ভন। বলছেন, ‘খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে ইংল্যান্ড দলের অবস্থা যদি খারাপ নাও হয়, তারপরও শেষ কয়েক দিনে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। আর সবশেষ নিউজিল্যান্ডের কাছে নিজেদের মাঠে সিরিজ হেরে দলের অনেকেই বড় চাপে আছে এখন।’

উল্টোদিকে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও দলটায় ভারসাম্য বেশ। আর সেজন্যেই বড় ব্যবধানে জিততে যাচ্ছে তারা, মনে করেন ভন। তিনি বলেন, ‘ভারতের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। আর সব ধরণের বৈচিত্র্য নিয়ে তাদের বোলিং লাইন আপটাও বেশ ভালো। আর তাই আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতবে ভারত।’

ভারতও নিশ্চয়ই ভনের এই কথা বাস্তবে ফলাতে মরিয়া। সে লক্ষ্যেই আজ বুধবার মাঠে নামছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে টেন্ট ব্রিজে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা