খেলা

অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়কে ম্যাথু ওয়েড এর নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে। ডান হাঁটুর ইনজুরি বেশ ভোগাচ্ছিল তাকে। তাতে ক’দিন আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীন বার্বাডোজ থেকেই অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। পরে তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন অ্যালেক্স ক্যারি। সিরিজটা অজিরা জয় করে নেয় ২-১ ব্যবধানে।

বোর্ডের আশা অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিরবেন ফিঞ্চ। তাকে ছাড়াই বাংলাদেশে এসেছে অজিরা। ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কে হচ্ছেন অস্ট্রেলিয়ার কাণ্ডারি? এ নিয়ে জল্পনা কল্পনা চলছিল গেল ক’দিন ধরেই। অবশেষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অধিনায়কের নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

টাইগার বঁধে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকেই অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে ওয়েডের। এর আগে ভিক্টোরিয়া, তাসমানিয়া ও হোবার্ট হ্যারিকেনের দলনেতা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে ৩৩ বছর বয়সী ওয়েডের।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৩টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়েড। ব্যাট হাতে করেছেন ৬১৩ রান। বাংলাদেশ সফরে নেই স্মিথ, ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটাররা। তাদের ছাড়াই টাইগারদের বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ এখন ওয়েডের সামনে।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ‘হোম অব ক্রিকেট` খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সিরিজ শুরুর একদিন আগে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ ম্যাচের সিরিজের জন্য রোববার (১ আগস্ট) মধ্যরাতে ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শেখ মেহেদী।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা