খেলা

পদক জয়ে জাপানকে ছাড়িয়ে চীন

ক্রীড়া প্রতিবেদক: অষ্টম দিন শেষে টোকিও অলিম্পিকে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চীন। ১৯টি স্বর্ণ, ১০টি রৌপ্য আর ১১টি ব্রোঞ্জ নিয়ে এশিয়ার পাওয়ার হাউজদের সংগ্রহ ৪০টি পদক।

পদক তালিকায় শীর্ষে অবস্থান করছিল জাপান। অবশেষে দাপটের সঙ্গে তাদের টপকে গেছে চীন। শুক্রবার (৩০ জুলাই) পর্যন্ত দুই দলের স্বর্ণপদক সমান ছিল। ফেন্সিং আর জুডোতে একটি করে সোনা জিতেছে জাপান। অন্যদিকে চীন স্বর্ণপদক জেতে চারটি ইভেন্টে।

সপ্তাহ পেরিয়ে গেলেও চমক অব্যাহত আছে স্বাগতিক জাপানের। তালিকায় দুই নম্বরে উঠে এসেছে আয়োজক দেশটি। তাদের সংগ্রহে আছে ২৮টি পদক। যার মধ্যে ১৭টি স্বর্ণ। এ ছাড়াও রৌপ্য ও ব্রোঞ্জ আছে যথাক্রমে ৪ ও ৭টি করে।

কিছুটা হতাশাজনক পারফরমেন্সে টেবিলের তিন নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৪টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ নিয়ে তাদের ঝুলিতে ৪১টি পদক। তবে সাঁতার এবং স্প্রিন্টসহ অ্যাথলেটিক্সের বাকি ইভেন্টগুলো শুরু হলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশটির।

১০টি স্বর্ণ পদকসহ মোট ৩৪টি পদক নিয়ে চারে আছে রাশিয়া অলিম্পিক কমিটি। অনেকটা চমক দেখিয়েই ৯টি স্বর্ণ পদক নিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং জার্মানি।

এদিন বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে আসরের প্রথম স্বর্ণ এনে দেন সাঁতারু তাতিয়ানা শোয়েনমেকার। নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ১৮ দশমিক নয় পাঁচ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন এই আফ্রিকান সাঁতারু।

এ ছাড়া অলিম্পিকের অষ্টম দিনে বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই অ্যাথলিট আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ। দুজনেরই ইভেন্ট ছিল ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা