খেলা

বার্সার সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সমঝোতা নেইমারের 

স্পোর্টস ডেস্ক: কথা চলছিলো অনেক আগ থেকে। তবে সমাধানে চেষ্টা করতে দুই পক্ষে এগিয়ে এসেছিলেন। বলছি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কথা। গল্পটার শুরু ২০১৭ সাল থেকে। অবশেষে দুই পক্ষের সন্মতিতে চলমান আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটলো।

অবশেষে সোমবার এক বিবৃতিতে এই লড়াই বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে বার্সেলোনা। ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে ২০১৭ সালের অগাষ্টে তাদের ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। এর ৯ মাস আগে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন নেইমার।

ওই চুক্তির শর্ত অনুযায়ী চার কোটি ৬৩ লাখ ইউরো বোনাস না দেওয়ার কথা উল্লেখ করে বার্সার বিরুদ্ধে অভিযোগ করেন নেইমার। পরে চুক্তি ভঙ্গের অভিযোগ করে উল্টো নেইমারের বিরুদ্ধে মামলা করে বার্সেলোনা।

সেময় বার্সেলোনা দাবি করছে তারা নেইমারের কাছে ১৬.৭ মিলিয়ন ইউরো পাওনা রয়েছে। অন্যদিকে বার্সার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো দাবি করে মামলা করে বসে আছেন নেইমার।

গত বছরের জুনে ব্রাজিলিয়ান তারকার মামলা খারিজ করে দেয় স্পেনের একটি আদালত। উল্টো নেইমারকে বলা হয় ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে দিতে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, এই রায়ের বিরুদ্ধে আপিল করে নতুন একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অবশেষে দুই পক্ষের চুক্তির মাধ্যমে এই ঝামেলার অবসান হলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা